কুৎসিত কণ্ঠের কুৎসিত হুংকারে কোরআন-রসূল ইসলামের নামে তীব্র নারীবিরোধী ওয়াজ বর্জন করুন !! বিশ্ব মুসলিমকে অবশ্যই বুঝতে হবে কেন তুর্কী প্রেসিডেন্ট এরদোগান হাদিসের সংস্কার করে বিশুদ্ধ হাদিসের সংকলন করেছেন - https://lausanne.org/global-analysis/turkish-hadith-project
মাতৃজাতির প্রতি এই নির্মম অপমান কোনো ধর্মবাণী হতে পারেনা। এগুলো কঠিনভাবে বর্জন না করা পর্যন্ত আমাদেরকে বিশ্বের সামনে লাঞ্ছিত অপমানিত হতে হবে যা এখন ঘটছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলেমদের ইফতার ০৭ মার্চ ২০২৬। তিনি কি জানেন এই রাজ্জাক বিন ইউসুফের মতো ওয়াজিনরা নারীদের ব্যাপারে ভয়ংকর হুংকারে নোংরা ভাষায় ক্রমাগত কী জঘন্য বয়ান দেয় ? তিনি কি জানেন বাংলাদেশ কোন চোরাবালিতে ডুবছে ? আমাদের নারী-সংগঠনগুলো এদের ওপর আইনের বজ্রাঘাত হানেনা কেন ?
1. নারীরা বাজারে যেতে পারবে না - https://www.youtube.com/shorts/lPfCyHcy67Y
2. নারীরা চাকরি করতে পারবে না - https://youtube.com/shorts/xw8aVDyVD7k?si=B5VKJoIr0LFCXKhw
3. নারীর মুখ দেখলে পাপ হয়, নারীরা জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেয় - https://youtube.com/shorts/Wl8KOUnBJK0?si=ZOAXJOqwvoQHm27a
4. নারীজাতি ভয়াবহ - https://www.youtube.com/shorts/kQduluNDhcw
5. নারীজাতি ভয়াবহ - https://youtube.com/shorts/kQduluNDhcw?si=zhQjAIUdMaesaG10
6. নারীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না, এমনকি আত্মীয় বা মা-বাবার বাসাতেও যেতে পারবে না - https://youtube.com/shorts/tlebXkbhYXA?si=4kAjkrYuJw9U6SNZ
****************************************
এই তীব্র নারীবিরোধী মওলানারা অন্য শিশুদের মতোই নির্মল নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছিল। এদেরকে বিষাক্ত নারীবিরোধী বানিয়েছে কিছু তফসির, শারিয়া আইন ও হাদিস। তীব্র নারীবিরোধী "আলেম"দের জননী এই ধরণের তীব্র নারীবিরোধী দলিলগুলো:-
(1) সাহাবী মুয়াজ বিন জাবালকে নারীটি কহিল - "আল্লাহর কসম! আপনি আল্লাহর রাসূলের সাহাবী হইলে নিশ্চয়ই জানেন স্ত্রীর উপর স্বামীর অধিকার কি"। তিনি বলিলেন "তুমি যদি ফিরিয়া গিয়া দেখো যে তাহার নাক দিয়া রক্ত ও পুঁজ পড়িতেছে এবং তুমি সেগুলি শেষ না হওয়া পর্যন্ত চুষিয়া খাইতে থাকো তবুও তাহার প্রতি তোমার বাধ্যতা পূর্ণ হইবে না" - সিরাত ইবনে হিশাম ইবনে ইসহাক, পৃষ্ঠা ৬৪৪:- 
অবশ্যই এটা কোন ধর্মগ্রন্থের বাণী হতে পারে না।
(2) 

রোজ হাশরে জীবনের প্রতিটি কর্মের জবাব দিতে হবে একটি ছাড়া - বৌ পিটানি। এটা কোনো নবী রসূলের কথা হতে পারে? বিশ্ব-মুসলিমের কপালে ইতিহাসের পদাঘাত যে রক্তাক্ত হয়ে ফুটে আছে, তার অন্যতম কারণ কোরান-রসূলের নামে মুসলিম নারীর ওপর মুসলিম পুরুষের নৃশংস অত্যাচার। 

এটা সুস্পষ্ট যে সেই সুদূর অতীতে কিছু লোক কোরানের তফসির ও হাদিসের ভিত্তিতে ইসলামের এক ভয়ানক নারীবিরোধী বয়ান গড়ে তুলেছে। আজ এই লোকগুলো সেটাকেই ইসলাম মনে করে হুংকার ও গালাগালি দিয়ে প্রচার ও প্রয়োগ করে। সেই অতীতের লোকগুলো কারা, কে কার নামে কি লিখেছে ও বাদ দিয়েছে তা আজ জানা সম্ভব নয়, জানার দরকারও নেই। আলেমদের উচিত ওই নারীবিরোধী বক্তাদেরকে বিরুদ্ধে দাঁড়ানো এবং ওই নারীবিরোধী দলিলগুলো বর্জনের ঘোষণা দেয়া (যা তুর্কী প্রেসিডেন্ট এরদোগান করেছেন - সার্চ The Turkish Hadith Project)। আমাদের নারী সংগঠনগুলোরও উচিত অনতিবিলম্বে এদের বিরুদ্ধে মামলা করা, সরকারের উচিত কঠিন হাতে ওদেরকে দমন করা। লক্ষ্যণীয়, কখনো এই লোকগুলো ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে গেলে শান্তি সম্প্রীতির মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু ভুলেও ওই নারী-বিরোধী কথাবার্তা বলেন না যা দেশে জোর গলায় বলেন।
আমাদেরকে মেনে চলতে হবে নারীবান্ধব হাদিস - নবীজী বলেছেন বৌয়ের গায়ে হাত তুলবেনা, তাদেরকে অপমান করবেনা - আবু দাউদ ২১৩৯ :- :-

**- HIGHLY RELATED :- Anti-Women Sharia Laws and Hadises – 42 Examples - https://hasanmahmud.com/index.php/articles/islamic-english/203-anti-women-sharia-laws-and-hadises-42-examples
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
আমার "শারিয়া কি বলে, আমরা কি করি" বইয়ের "শারিয়া আইনের উদাহরণ" অধ্যায় থেকে উদ্ধৃত। বইয়ের ফ্রি ডাউনলোড - Click on the cover picture: - https://hasanmahmud.com/index.php/books/sharia-ki-bole
(1) হুদুদ ক্রাইম - খুন, জখম, চুরি, ডাকাতি (Highway Robbery), ব্যভিচার, মানহানী, মদ্যপান, ইসলাম ত্যাগ - পরে ধর্ষণ যোগ করা হয়েছে। হুদুদ মামলায় নারীসাক্ষ্য অবৈধ – ক্রিমিন্যাল ল’ ইন্ ইসলাম অ্যাণ্ড দ্য মুসলিম ওয়ার্লড পৃঃ ২৫১,
(2) জ্বেনার মামলায় নারীসাক্ষ্য অবৈধ –
আল আজহার ইউনিভার্সিটির দ্বারা সত্যায়িত শারিয়া কেতাব উমদাত আল সালিক Law #o.24.9,
হানাফি আইন হেদায়া পৃঃ ৩৫৩,
পেনাল ল’ অব্ ইসলাম পৃঃ ৪৪,
মুহিউদ্দীন খানের বাংলা কোরাণ পৃঃ ২৩৯, ৯২৮,
বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খণ্ড ধারা ১৩৩,
(3) উমদাত আল সালিক Law #m.10.12:- অবাধ্য স্ত্রীকে স্বামী প্রহার করতে পারবে - (1) হাড় যেন না ভাঙে, (2) রক্তপাত যেন না হয়, (3) গায়ে দাগ যেন না পড়ে।
মাতৃজাতির প্রতি এই হিংস্রতা কোন ধর্মবাণী হতে পারে না।
**********************************************************************************************
** "শারিয়া : জামাতের সমস্যা ও আইনের উদাহরণ": - https://www.youtube.com/watch?v=41zrPC3fZ_c
**- শারিয়া আইনে কিছু ভুল আছে, ওগুলো ঠিক করতে হবে- বর্ষিয়ান আলেম কামাল উদ্দীন জাফরী ( FACE THE PEOPLE TALK SHOW) : https://www.youtube.com/watch?v=KQ6oKgWA2Mk&t=196s