• Home
  • Multimedia
  • Video
  • বাগান হোক না শত - (স্বদেশের গান)

বাগান হোক না শত - (স্বদেশের গান)

                  BAGAN.jpg

 

LINK:- 

1. https://www.youtube.com/watch?v=xR2n4nTi310 

2. https://www.facebook.com/watch/?v=10158308881825593 

এ গান লিখেছিলাম বছর বিশেক আগে। আজ ২০২৬ সালে একাত্তরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সংসদে গিয়ে বসেছে, মুছে দিচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস

আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বুক যন্ত্রণায় বিদীর্ণ, আজ এই নিদারুণ দুঃসময়ে মীরজাফর লিখছে পলাশীর ইতিহাস !!  কিন্তু আমি নিশ্চয় জানি :-

বাগান হোক না শত, ঝড়ে ক্ষত বিক্ষত - নামহীন কোনো ফুল ফুটবেই,
দূর দুরান্ত থেকে, যুগ যুগান্ত থেকে - কলিতে অলিরা এসে জুটবেই!

তীক্ষ্ণ খরার পরে, খালবিল নদী ভরে - উত্তাল জল ছল ছলবেই,
ক্ষুদ্র মরণ শেষে, রুদ্র জীবন এসে - জীবনের রূপকথা বলবেই !

হোক পথ দু:সহ, দুর্গম ভয়াবহ - দু'এক পথিক পথ চলবেই,
বোধের বন্ধদ্বারে, নিকষ অন্ধকারে - বিদ্রোহী কিছু দীপ জ্বলবেই !!

কেউ ঠেকাতে পারবে না !
জয় বাংলা - মাভৈ !!


Print