নেকাব - অনেক বিশ্ব-আলেম নেকাবের বিরুদ্ধে কেন ? - হাসান মাহমুদ
MY YOUTUBE LINK ON IT:- https://www.youtube.com/watch?v=5qBVYIO8Wd0&t=26s
দেশে গণতন্ত্রী এবং গণতন্ত্র বিরোধী শক্তির দ্বন্দ্ব স্পষ্ট - এর একটা ফ্রন্ট হল নারীর মুখঢাকা নেকাব।
অনেক বিশ্ব-আলেম নেকাবের বিরুদ্ধে কেন ? LINK:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/278-2024-04-15-16-04-50

POINT 1 - সার্চ করুন Was Niqab ever mandatory in Muslim history - দেখবেন:- No, the niqab was not historically or uniformly mandatory for all Muslim women, with the practice being limited to specific regions and contexts, often considered optional.... ঐচ্ছিক
ইত্যাদি ইত্যাদি - মোদ্দাকথা পুরো খিলাফতে সাধারণভাবে নেকাব কখনোই বাধ্যতামূলক ছিল না। হজ্জ করার সময় মহিলারা মুখ খোলা রাখে, নেকাব পড়ে ক্রাইম বাড়ছে।
POINT 2 - শারিয়া কিতাব – আলোচনার বা মতামতের বই নয়, কোডিফায়েড শারিয়া কিতাব "উমদাত আল সালিক" – ফ্রী ডাউনলোড - https://archive.org/stream/relianceofthetravellertheclassicmanualofislamicsacredlaw/Reliance%20of%20the%20Traveller%20-%20The%20Classic%20Manual%20of%20Islamic%20Sacred%20Law%29_djvu.txt
এই বইকে সিগনেচার দিয়ে সত্যায়ন করেছেন -
1-. আল আজহার ইউনিভার্সিটির সার্টিফিকেট, pages XX and XXi -

2-. ডক্টর তাহা জাবির আল আলওয়ানি, উনি ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক ফট এর প্রেসিডেন্ট, আমেরিকা ক্যানাডা মিলে ফিকাহ কাউন্সিল অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট এবং জেদ্দার ফিকাহ একাডেমির সদস্য,–
3- বিভিন্ন দেশের আরো কিছু আলেমও সত্যায়িত করেছেন।
এবারে শারিয়া আইন – হানাফি আইনে ঘরে ও বাইরে নারীর নিকাব পরা জরুরী নয় কারণ নারীর হাত এবং চেহারা "আওরা"-র (যা দেখা পরপুরুষের জন্য অবৈধ) অন্তর্ভুক্ত নয়:
আইন নম্বর w23.1 - নারীর আওরা দেখানো অবৈধ- হানাফি আইনে এই আওরা হচ্ছে মুখ এবং হাত ব্যতীত নারীর সমস্ত শরীর:- ফর হানাফী অল বাট দি ফেস এন্ড হ্যান্ডস জাস্ট এজ ইন প্রেয়ার - ঠিক যেমন নামাজে হাত ও চেহারা খোলা থাকে।
আইন নম্বর # m2.8 - হানাফি আইনটা হলো - "ইট ইজ নট পার্মিসিবল ফর এ ম্যান টু লুক অ্যাট এ উওম্যান হু ইজ নট হিজ ওয়াইফ অর আনম্যারেজেবল রিলেটিভ একসেপ্ট ফর হার ফেস এন্ড হ্যান্ডস।
অর্থাৎ কোন পুরুষ তার স্ত্রী ও মাহরাম নারী ব্যতীত অন্য নারীর চেহারা এবং হাত ছাড়া আর কিছু দেখতে পারবে না।
অর্থাৎ কোন পুরুষ তার স্ত্রী ও মাহরাম নারী ব্যতীত অন্য নারীর চেহারা এবং হাত দেখতে পারবে।
অর্থাৎ ঘরে বাইরে কোথাও নারীর মুখ ঢাকা নেকাব বাধ্যতামূলক নয়।


এজন্যই অনেক বিশ্বআলেম নেকাব-বিরোধী, থাম্বনেইল ছবিতে দেখা যাচ্ছে সৌদি সূরা কাউন্সিলের নারী সদস্যরা কেউ নেকাব পড়েছেন কেউ পড়েন নি অর্থাৎ ওটা ঐচ্ছিক। ছবিটা কিন্তু একযুগ আগের রক্ষণশীল সৌদির – তখনো নারীরা গাড়ি চালাতে পারতো না তাদের ব্যাংক একাউন্ট ছিল না। এখন প্রায় প্রতিটি মুসলিম দেশের অনেক হাই অফিশিয়াল ইনক্লুডিং এম্বাসেডর নারী আছেন যারা নেকাব পড়েন না।
এইবার নেকাব-বিরোধী বিশ্ব-আলেমদের বক্তব্য ও লিংক:-
1-. বিশ্ব বিখ্যাত ইউটিউব চ্যানেল Let the Quran Speak-এর ইমাম ড. সাবির আলী বলেছেন - "আমি বলবো ব্যাপারটা উল্টো – কোরানের আয়াতগুলো নির্দেশ করছে যে নারীদের চেহারা ঢাকা উচিত নয়" :- https://www.youtube.com/watch?v=AjLiEj1wocc
2-. নাসির উদ্দিন আলবানী এই শতাব্দীর সেরা আলেমদের একজন – ড: জাকির নায়েক বলেছেন – "আমি বিশ্বাস করি যা নাসিরউদ্দিন আলবানী বলেছেন - মুখ ঢাকা বাধ্যতামূলক নয়" :- https://www.youtube.com/watch?v=Hto14Dl_UVE
3-. মুসলিম ব্রাদারহুড – "ইখওয়ানুল মুসলিমিন"এর প্রতিষ্ঠাতা হাসান আল বান্না-র নাতি ইউরোপের সর্বোচ্চ প্রভাবশালী ইসলামী নেতা, ড. তারিক রমাদান বলেছেন – “আমি নিকাব সমর্থন করি না – আমি মনে করিনা নিকাব ইসলামিক বিধান," - https://www.youtube.com/watch?v=WWrGkdzGINY
4-. আল আজহার ইউনিভার্সিটির প্রাক্তন গ্র্যান্ড মুফতি ড: তানতাওয়াঈ বলেছেন - "ইসলামের সাথে নিকাবের কোন সম্পর্ক নেই" - - https://www.islamicity.org/3670/sheik-of-al-azhar-bans-face-veil/
5-. শারিয়া রাষ্ট্র পাকিস্তানের সর্বোচ্চ সরকারি ইসলামী সংগঠন কাউন্সিল অফ ইসলামিক আইডিওলজি বলেছে:- "নিকাব বাধ্যতামূলক নয়" - https://economictimes.indiatimes.com/news/international/world-news/pakistani-islamic-body-says-full-face-veil-not-mandatory-for-women/articleshow/49464761.cms?from=mdr
6. সৌদি আরব - কমিশন ফর দি প্রমোশন অফ ভার্চু বিভাগের প্রাক্তন হেড অফ দা ডিপার্টমেন্ট আহমেদ বিন কাসিম আল ঘামিদী বলেছেন:- "নারীর চেহারা ঢাকার দরকার নেই" - - https://english.alarabiya.net/articles/2013%2F02%2F27%2F268730
7. আমাদের টরন্টোর ইসলামিক ইনস্টিটিউট-এর ড. আহমদ কুট্টি বলেছেন- "ইসলামে নিকাব বাধ্যতামূলক নয়" - https://aboutislamver2.aboutislam.net/counseling/ask-the-scholar/fiqh/cannot-wear-niqab-work/
8. ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে “মুসলিম এডুকেশন সেন্টার অফ অক্সফোর্ড” (MECO)- এর প্রতিষ্ঠাতা ইমাম ড. তাজ হারগে- "এটা ইসলামের আগের বিধান":- https://www.youtube.com/watch?v=WWrGkdzGINY
এরপর কে কি করবেন সেটা তাঁদের ব্যাপার। তবে সেই দিন একথা বলার সুযোগ থাকবে না যে আমি তো জানতাম না - আমাকে তো কেউ বলেনি।
IGNORANCE IS NO EXCUSE !
ফি আমানিল্লাহ.......
RELATED 1:- নিকাব - কিছু মুসলিম দেশ সহ বহু দেশে নিষিদ্ধ কেন ?- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/199-2022-12-29-15-42-11
RELATED 2:- ইসলামী বিধানের পরিবর্তন : অতীত বর্তমানে - https://www.youtube.com/watch?v=1z9WNliI6Tw&t=930s