পরেও এ ধরনের অনেক ঘটনা ঘটেছে কারণ সরকারের মুক্তিযুদ্ধ-বিরোধী অবস্থান সুস্পষ্ট। কাজেই তালিকা আপডেট করা বন্ধ করেছি - হাসান মাহমুদ
ADDED ON 11 DECEMBER 2025:- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অজস্র ঘটনা ঘটছে - মুক্তিযুদ্ধে শহীদ আবদুল লতিফের নামে রাস্তার নাম বদল করে বদলে জনৈক হুজুরের নামে রাখা হল - কালের কন্ঠ - https://www.youtube.com/watch?v=9AM2INg5hPA
28 December 2025:-ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ বছর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উদযাপনে ‘জয়নুল মেলা’ থাকছে না; দেওয়া হবে না জয়নুল সম্মাননা, তিন দিনের আয়োজন এবার এক দিন উদযাপন হবে।
29 December 2025 - এবার বই থেকে শেখ মুজিবুর রহমানের নামের আগে থাকা ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মুক্তিযুদ্ধ-বিরোধীরা আমাদের গণতন্ত্র ধ্বংস করে শারিয়া-ভিত্তিক ইসলামী রাষ্ট্র চায়। বহুবছর ধরে তারা শারিয়া আইনের পক্ষে জনমত গড়ার নিরলস ও একাগ্র চেষ্টা করেছে যেখানে এ বিষয়ে সেক্যুলার শক্তি ছিল কুম্ভনিদ্রায় আক্রান্ত। সেই সাথে প্রতিটি সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও অনাচারের ফলে জনগণের মনে গণতন্ত্র ব্যর্থতত্ত্ব হিসেবে প্রতিভাত হয়েছে। শারিয়াপন্থীরা এর পূর্ণ সুযোগ নিয়েছে, তারা অত্যন্ত সতর্ক এবং সফলভাবে দু'দিক দিয়ে অগ্রসর হচ্ছে:-
(ক) মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই বয়ান প্রতিষ্ঠা করা - "একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধ ছিল পূর্ব পাকিস্তানী মুসলিমদের ঐতিহাসিক মহাভুল, একাত্তরে মুক্তিযুদ্ধ-বিরোধীরাই সঠিক ছিলেন, ও
(খ) গণতন্ত্রকে ইসলাম বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করা যাতে ইসলামী রাষ্ট্রতত্ত্বের প্রতিপক্ষ না থাকে।
***********************************
(ক) মুক্তিযুদ্ধ-বিরোধী পদক্ষেপ গুলোর মধ্যে আছে মুক্তিযুদ্ধের প্রতীক ও ভাবমূর্তি ধ্বংস করা:-
1. বর্তমান পরিবর্তনকে মুক্তিযুদ্ধে বিজয়ের সমান্তরাল “স্বাধীনতা” নাম দেওয়া
2. মুক্তিযুদ্ধ গবেষণা-কেন্দ্র ভাঙচুর করে দলিল নষ্ট করা - সোহরাওয়ার্দী উদ্যান, চট্টগ্রামের পুলিশ কমপ্লেক্স, খুলনা, মুজিবনগর সহ অজস্র জায়গায় ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ৬০০ ভাস্কর্য ভাঙচুর,
3. "ধ্বংসপ্রায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য-স্মৃতিচিহ্ন" - দৈনিক সমকাল - ০৯ ডিসেম্বর ২০২৪ - "দেশের ৬৪ জেলা ও উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সসহ অন্তত দেড় হাজার স্থাপনা ধ্বংস বা ভাংচুরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে"। এ পর্যন্ত সেগুলো মেরামত বা সংরক্ষণের কোন উদ্যোগ নেয়নি সরকার। অর্থাৎ এই সরকারের ভেতরে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি প্রবল :- https://samakal.com/bangladesh/article/269398/%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%A8#:~:text=%E0%A6%97%E0%A6%A4%20%E0%A7%AB%20%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87%20%E0%A7%AC%E0%A7%AC%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B0,%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F%2D%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87%20%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A5%A4
4. বাংলাদেশ টিভি ভবনে মুক্তিযুদ্ধ-আর্কাইভের দলিল ভিডিও নষ্ট করা,
5. খুলনায় গণহত্যা জাদুঘর আক্রমণ করে দলিল নষ্ট করা,
6. মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে অপমান করা, মুক্তিযোদ্ধার কবর ভাঙচুর,
7. একাত্তরে জনতার ভৈরব গর্জন, জাতির রণহুংকার "জয় বাংলা" নিয়ে ঠাট্টা তামাশা,
8. 'রাজাকার' শব্দের ঘৃণিত ভাবমূর্তি মুছে শব্দটাকে গ্লোরিফাই করে মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট সব কিছুর মহিমা ক্ষতিগ্রস্ত করা,
9. মুক্তিযুদ্ধে শহীদদের মত এই আন্দোলনের শহীদদের জাতীয় পতাকা জড়িয়ে জানাজা,
10. মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার প্রস্তাব - “একাত্তর ভুলে যান, এটা দুহাজার চব্বিশ”,
11. মুক্তিযুদ্ধের প্রতীক বঙ্গবন্ধু ফ্যাক্টর - (A) তাঁর বাড়ি ভাঙচুর, (B) নোংরা ভাষায় তাঁকে নিয়ে ঠাট্টা, (C) তাঁর ভাস্কর্যের মাথার উপরে দাঁড়িয়ে ভাস্কর্য ভাঙ্গা, (D) পনেরোই আগস্ট মুজিব-হত্যা দিবসে সরকারি ছুটি বাতিল, (E) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু’র নাম হয়েছে ‘যমুনা রেল সেতু’, (F) শরীয়তপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে সেখানে কোরআনের ভাস্কর্য রাখা, (G) প্রক্টর কার্যালয়ের বিজ্ঞপ্তি ২৯ ডিসেম্বর ২০২৪:- ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ মুজিবুর রহমানের (এবং শেখ হাসিনার) ছবি সংবলিত মেট্রোরেলের পিলারকে "ঘৃণাস্তম্ভ" হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’ 15 Feb 2025,
12. পাকিস্তান ফ্যাক্টর (A) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হলে পাক প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু তাঁর কৃতকর্মের ফল ভোগ করছেন, (B) ঢাকা রেডিওতে উর্দু প্রোগ্রামের উদ্যোগ, (C) পাকিস্তানের ঘোষণা পাকিস্তানে যেতে বাংলাদেশীদের ভিসা লাগবে না, (D) পাক বাংলাদেশের মধ্যে নিউক্লিয়ার চুক্তির প্রস্তাব, (E ) জাতীয় প্রেসক্লাবে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন,
13. ১৯৬৫-র গণআন্দোলনে "অগ্নিকন্যা" খ্যাত একাত্তরের মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী মারা গেছেন ১৬ অক্টোবর, তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি। মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়ার নিয়ম থাকলেও মতিয়ার ক্ষেত্রে তা হয়নি,
14. আটটা "জাতীয় দিবস" বাতিল করা হয়েছে যার মধ্যে ইউনেস্কো ঘোষিত "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ)" বঙ্গবন্ধুর অলৌকিক ভাষণের দিন ০৭ই মার্চও আছে,
15. ০৫ মার্চ ২০২৫ - ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে করা হয়েছে শাহ আজিজুর রহমান নামে একজন চিহ্নিত স্বাধীনতাবিরোধীর নামে। তিনি মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন।
16. ১১ই নভেম্বর ২০২৪ - বঙ্গভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে,
17. সরকারি নোটিফিকেশন 02 Dec 2024 - টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না,
18. এবছর ষোলই ডিসেম্বর - সামরিক বাহিনীর কুচকাআওয়াজ বাতিল,
19. 10 December 2024 - সুপ্রিম কোর্টের রায়ে "জয় বাংলা" আর আইনত: জাতীয় স্লোগান নয়,
20. 13 December - মেট্রোরেলের নতুন টিকিটে মুছে দেয়া হয়েছে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ও সংসদ ভবনের ছবি,
21. ডিসেম্বর মাসজুড়ে চলা ‘বিজয়ের উৎসব’ নামটি এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি বদল করে রেখেছে ‘ডিসেম্বরের উৎসব’,
22. ১৬ ডিসেম্বর ২০২৪ - একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করা ব্যানার+মিছিল - সরকারের নীরব সমর্থন- https://www.youtube.com/watch?v=MOvIpuNUa8E
23. একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাতের নেতা মওলানা নিজামীকে ২০১৬ সালে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল - এখন সেই রায় বাতিল হল।
24. তথ্য মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি দিয়ে একাত্তরের ষোলই ডিসেম্বর বিজয় দিবসের পোস্টার বানিয়েছে "বিজয়ের ৫৩ বছর" অথচ একাত্তরে আবু সাঈদের জন্মই হয়নি, 
25. ডিসেম্বর ১৪, ২০২৪ - শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খালি পায়ে কিন্তু প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুতো পরে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা জানান : ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ
26. মুক্তিযুদ্ধবিরোধী ও ইসলামীকরণ - খুলনা বিশ্ববিদ্যালয় - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হয়েছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হল। ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন, আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নাম বদলে হয়েছে পুরোনো নাম একাডেমিক ভবন-০১, একাডেমিক ভবন-০২. একাডেমিক ভবন ০৩। জয় বাংলা একাডেমিক ভবনের নাম বদলেরাখা হয়েছে, একাডেমি ভবন-০৪। শহীদ তাজউদ্দীন প্রশাসনিক ভবন হয়েছে 'প্রশাসনিক ভবন'। লালন সাঁই মিলনায়তনের নাম টিএসসি ভবন। শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্র এখন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সুলতানা কামাল জিমনেসিয়াম এখন খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গবেষণাগার এখন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার),
*****************************
(খ) ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্র-বিরোধী (ইসলামীকরণ) পদক্ষেপ:-
27. বিভিন্ন অডিটোরিয়ামে, টিভিতে ও অজস্র ইউটিউব চ্যানেলে ক্রমাগত শারিয়াপন্থী ও গণতন্ত্র-বিরোধী অনুষ্ঠান,
26. ২৩শে অক্টোবর - সরকারি "সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট"- এর স্ট্যাটাস বদল করে "জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান" করে আইন করা হলো - এই প্রতিষ্ঠানে দান বা অনুদানের টাকার উপর আয়কর দিতে হবে না,
27. "৯ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি আসছে" - এটা বঙ্গবন্ধুর রক্ষী বাহিনীর মত অস্ত্রধারী প্যারালাল বাহিনী যা ভিন্নমত দমনে ব্যবহার করা হতে পারে,
28. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫০০ কপি কোরআন বিতরণ,
29. বিভিন্ন সরকারি কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির দাবি,
30. বিশিষ্ট জেন্ডার এক্সপার্ট প্রফেসর রিয়াজুল হক পাঠদান কালেই শ্রেনীকক্ষে শিক্ষার্থীরা আপত্তি জানায়। পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফেসর রিয়াজ এর বিরুদ্ধে বাল্যবিবাহ বিরোধী কথা বলায় ক্ষোভ দেখায়। তারা রিয়াজুল হক কে নাস্তিক, সমকামীতা সমর্থক, ইসলামের শত্রু, ফ্যাসিস্টদের সহযোগী এসব আখ্যা দিয়ে প্রচারণা চালায়।
31. ২২ জেলায় শিল্পকলা ইনস্টিটিউটে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ (শারিয়াপন্থীরা সাধারণত: নাচ-গান-নাটক-সিনেমার বিরোধী)
32. অভ্যুত্থানের পর জঙ্গিসহ ৪৩ শীর্ষ সন্ত্রাসীর জামিন,
33. বাংলাদেশের নাম পরিবর্তন করার প্রস্তাব,
34. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও আদালতে গণতন্ত্রবিরোধী ইসলামী রাষ্ট্রপন্থী ভিসি ও বিচারক নিয়োগের অভিযোগ রয়েছে।
35. ইসলামী গানকে জাতীয় সংগীত করার প্রস্তাব,
36. দেশজুড়ে আরও আরবি ক্যালিগ্রাফি,
37. মসজিদের মাইকে সঙ্গীত নিষিদ্ধের “আইন” ও “আইন ভঙ্গের শাস্তি” প্রচার:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/245-2023-09-11-20-39-01
38. শহীদ মিনারে ৫২ এর উপরে ক্রস ও ২৪ এর উপরে টিক মার্ক করে আরবি গ্রাফিতির চেষ্টা, ও এজন্য এক মওলানার তিরিশ হাজার টাকা অনুদান,
39. শহীদ আবু সাঈদের ছবি সহ টাকা (নোট) ছাপার প্রস্তাব,
40. "শহীদ" গোলাম আজমের নামে গবেষণাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব,
41. গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ভেঙে খেলাফতপন্থী পোস্টার,
42. আর্মিতে হিজাব-নিষিদ্ধের আইন বাতিল, এখন থেকে আর্মির নারীরা ইচ্ছা করলে হিজাব পরতে পারবেন। এটা আমি সমর্থন করি - হিজাব হলো মাথা ঢেকে রাখা - তাতে আর অসুবিধা কি। তবে মুখ ঢাকা নেকাবের বিরুদ্ধে বিশ্ব-আলেমরা সরব, আমি তাঁদের সমর্থন করি - "নারীর চেহারা ঢাকা বাধ্যতামূলক নয় - বিশ্ব-নন্দিত ইসলামিক স্কলারেরা - LINK:- https://hasanmahmud.com/.../islam.../278-2024-04-15-16-04-50 ),
43. আওয়ামী লীগের বিশ্বাসঘাতক নেতা খন্দকার মুশতাককে "দেশনেতা" নামে প্রতিষ্ঠা করার প্রস্তাব,
44. ২০২৫ বছরের প্রথমদিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পে ৭৪ হাজার ১০ টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। গণতন্ত্রবিরোধী ধর্মীয় রাষ্ট্র এভাবেই গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতে এভাবেই স্কুল বইয়ের মাধ্যমে নেতাদের পছন্দের ধর্মীয় বয়ান নুতন প্রজন্মের মন মানসে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং হচ্ছে। ফলে পাকিস্তানে পুরো জাতি আজ প্রচন্ড অমুসলিম বিরোধী, যুদ্ধ করে ভারত দখল (গাজওয়ায়ে হিন্দ) এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ভ্রান্ত বয়ান ইত্যাদিতে বিশ্বাসী এবং ভারতও হিন্দু রাষ্ট্রের দিকে ধাবমান।
45. বাঙালি সংস্কৃতি ইসলামী রাষ্ট্রতত্ত্বের বিরোধী, তাই এর ওপর যত দিক দিয়ে সম্ভব আঘাত হানা হচ্ছে - "ছায়ানট ও উদীচী’র ওপর মব-হামলার আসল কারণ" - ১৪ মিনিটের ভিডিও - https://www.youtube.com/watch?v=k6B3_iac9p0&t=8s
46. বিভিন্ন রকম মেলা বাঙালি সংস্কৃতির অংশ, আজকাল সেগুলোতে মাদক, জুয়া ও অশ্লীলতা থাকে যেগুলো পুলিশ দিয়ে খুব সহজেই উচ্ছেদ করা সম্ভব। কিন্তু তা না করে সেগুলোর দিন কমিয়ে আনা বা বন্ধ করা হচ্ছে। টাঙ্গাইলে ‘ফাইলা পাগলার মেলা’ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলো- https://bangla.bdnews24.com/samagrabangladesh/a47d60e1166f
47. ঢাকার টিভিগুলোতে শুরু হয়েছে গণতন্ত্র-বিরোধী আফগান শারিয়া-সরকারের প্রশংসা - অথচ সেদেশে গত তিন বছর ধরে ইন্টারমিডিয়েট স্কুল ও ইউনিভার্সিটিতে নারীশিক্ষা নিষিদ্ধ। দেশের কোন শারিয়াপন্থী এর প্রতিবাদ করেননি,
48. ৫ই ফেব্রুয়ার বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২নং বাড়ি ধ্বংস করার সময় ওড়ানো হয় হিজবুত তাহরিরের গণতন্ত্র-বিরোধী "ইসলামী" পতাকা।
৪৯. হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় নাটক এবং সঙ্গীত অনুষ্ঠান বন্ধ, - কেননা এগুলো নাকি "ইসলামবিরোধী"। উদাহরণ:- টাঙ্গাইলে হেফাজতের আপত্তির মুখে লালন স্মরণোৎসব বন্ধ - সবুজ মিয়া লেখেন, “‘লালনকে বাদ দিয়ে সাধারণ কনসার্ট করলে কোনো আপত্তি থাকবে না’; শুরুতে হেফাজত নেতারা এমন কথা জানালেও পরে বলছেন, ‘কিছুতেই অনুষ্ঠান করতে দেবেন না’।” হেফাজতে ইসলামের মধুপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ বলেন, “ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমরা ভ্রান্ত লালন মতাদর্শ প্রচারে আপত্তি জানিয়েছি।” - https://bangla.bdnews24.com/samagrabangladesh/bc48500706ca
৫০. ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকানে ভাঙচুর 14 Feb,
৫১. দেশব্যাপী শহীদ দিবস বিরোধী অপ্রতিহত গুন্ডামিতে ব্যাপক আতঙ্ক - শহীদ দিবস ও শহীদ মিনারের অসম্মান, ভাংচুর ও অনুষ্ঠান পন্ড। এই অপরাধীদের প্রতি সরকার নমনীয়, সমস্যাটা সেখানেই।https://www.youtube.com/watch?v=ZSjJY8U3gS8&t=18s, AND https://www.youtube.com/watch?v=TaihIlbmHEs

52. এবছর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও ৮ই মার্চ শহীদ মিনারে নারীদের নারী-দিবস হয় পালন করা হয়নি বা আগের মত হয়নি। এগুলোর বিরোধী উগ্রদের উত্থান এর কারণ। আগামী ১৪ই এপ্রিল নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় পক্ষ-বিপক্ষের একটা রক্তাক্ত সংঘাতের সম্ভাবনা প্রবল।
53. ৩১ মার্চ ২০২৫ - https://bangla.bdnews24.com/samagrabangladesh/51a83f581eb9 - লালমনিরহাটে যে ম্যুরাল ভাঙা হয়েছে তাতে বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, ৭১-এর গণহত্যা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ জাতির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা চিত্রিত ছিল।
&&&&&&&&&&&&&&&&&&
CONCLUSION:-প্রেসক্রিপশন ছাড়া ডায়াগনোসিস অর্থহীন। তাই আমাদের করণীয় গণসচেতনতা সৃষ্টি করা। ১৪ মিনিটের ক্লিপ - বর্ষিয়ান আলেম কামাল উদ্দিন জাফরী “ফেস দ্য পিপল” টিভি অনুষ্ঠানে বলেছেন শারিয়া আইনে ভুল আছে :- লিংক: https://www.youtube.com/watch?v=KQ6oKgWA2Mk&t=196s
**- "শারিয়া আইনের উদাহরণ" - দেখুন এ ধরনের আইন দিয়ে দেশ চালানো যাবে কিনা:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/214-2023-03-24-00-05-10?fbclid=IwY2xjawGaH-1leHRuA2FlbQIxMAABHf0lePsqCePbdqfSDF-pxC2WsPD-_q-sb_TgVR7sxpzPCx5dUSr4n-crVA_aem_ka2RgzYnaSg8m4dsi46TFw
বিশ্বের বৃহত্তম ইসলামী সংগঠন 'নাহদালাতুল উলামা'র আলেম-ওলামারা তাঁদের বই দিয়ে বিশ্ব-মুসলিমকে সতর্ক করেছেন, "ইসলামী রাষ্ট্রের বিভ্রম"। জাতিকে এটা পড়ানো দরকার, বইটা amazon.com-এ কিনতে পাওয়া যায় -

*********************************************